পশ্চিমবঙ্গ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পশ্চিমবঙ্গ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরাল ওষুধ রেমডেসিভির, কলকাতা পুলিশের কাছে এই মর্মে অভিযোগ করেন গড়িয়াহাট এলাকার এক বাসিন্দা। জানান, ২,৭০০ টাকার ওষুধের জন্য ২৫ হাজার টাকা চাওয়া হয়েছে তাঁর কাছে।
অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে যথাক্রমে কসবা থানা এবং নিউ আলিপুর থানা এলাকার বাসিন্দা রাজকুমার রায়চৌধুরী ও ইন্দ্রজিৎ হাজরা নামক দুই ব্যক্তিকে ডায়মন্ড হারবার রোডের  সামনে থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এক বিশেষ টিম। তাদের কাছে পাওয়া যায় রেমডেসিভির ১০০-র বারোটি ফাইল এবং তাদের বয়ানের ভিত্তিতেই পরে গ্রেফতার করা হয় হেস্টিংস থানা এলাকার বাসিন্দা দেবব্রত সাহুকে। তার কাছে মেলে আরও ১২০ ফাইল রেমডেসিভির-১০০ যা সম্ভবত কালোবাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল এই চক্রের। 
মোট ১৩২ ফাইল রেমডেসিভির-১০০ বাজেয়াপ্ত করা হয়েছে। 
চিত্র ও তথ্য সহায়তায় - কলকাতা পুলিশ ।

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১

নতুন দল গড়লেন ভাইজান আব্বাস সিদ্দিকী ।

নতুন দল গড়লেন ভাইজান আব্বাস সিদ্দিকী ।দলের নাম রেখেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানিয়েছেন তবে তিনি কোন দলের সঙ্গে জোট করবেন কিনা সেটা এখনই জানা যায়নি তবে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি বাংলায় এসে আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোটের কথা বলেছিলেন তবে ধর্মনিরপেক্ষ দল গড়ার ফলে কংগ্রেস বা সিপিএমের আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করতে সমস্যা নেই । ইতিমধ্যে , কংগ্রেস ও সিপিএম নেতৃত্বের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে তবে মিম আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে জোট করলে সেক্ষেত্রে কংগ্রেস , সিপিএম আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করবে কিনা জানা যায়নি । আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিশঙ্কু ফলাফলের একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না সেক্ষেত্রে আব্বাস সিদ্দিকী কয়েকটি আসন পেলে কিংমেকার হয়ে উঠতে পারেন তবে তিনি নিজে প্রতিদ্বন্দিতা করবেন না বলে জানিয়েছেন ।

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো হল ।

পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো হল তিন বছর ও পাঁচ বছরের জন্য । উল্লেখ্য , জে পি নাড্ডার কনভয়ে হামলার প্রেক্ষিতে তাঁর নিরাপত্তায় ঢিলেমির অভিযোগ আনা হয় । এই তিন আইপিএস অফিসার ঐদিন নাড্ডার নিরাপত্তার দায়িত্বে ছিলেন । জে পি নাড্ডা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান । উল্লেখ্য , সংবিধান অনুযায়ী আইপিএস অফিসার যখন রাজ্যে নিযুক্ত হন তখন কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠাতে গেলে রাজ্যের সম্মতি দরকার হয় । আবার একটি ধারায় বলা হয়েছে আইপিএস অফিসারের পোস্টিং সংক্রান্ত কেন্দ্র - রাজ্য বিরোধ দেখা দিলে কেন্দ্রীয় সিদ্ধান্ত চূড়ান্ত । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন । তিনি এই সংক্রান্ত একটি ট্যুইট করেছেন প্রতিবাদ জানিয়ে । তাঁদের ইন্দো - টিবেটান বাহিনী , এসএসবি , পুলিশ রিসার্চ ব্যুরো প্রভৃতি জায়গায় নিয়োগ করা হয়েছে ।

বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

ইস্তফা দিলেন বিধায়ক , বিধায়ক শূন্য নন্দীগ্রাম ।

ইস্তফা দিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী । এরফলে , নন্দীগ্রাম এখন বিধায়ক শূন্য । ২০১৬ সালে তিনি নন্দীগ্রাম থেকে বিধায়ক নির্বাচিত হন । তবে অধ্যক্ষ না থাকায় তিনি বিধানসভার সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তাই এই পদত্যাগপত্র গৃহীত হওয়ার ব্যাপারে বিতর্ক দেখা দিয়েছে । যদিও তিনি ইমেইল করে অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গিয়েছে তবে আইন যেটা বলছে বিধানসভার অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয় । তিনি প্রথম বিধায়ক হয়েছিলেন ২০০৬ সালে কাঁথি শহর থেকে । তবে, সেবারেও তিনি মেয়াদ পূর্ণ করেননি । ২০০৯ এর লোকসভা নির্বাচনে তিনি তমলুক লোকসভা আসন থেকে জয়ী হন ফলে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ।

বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

আজ থেকে শুরু ভোটার তালিকার কাজ চলবে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত ।

আজ থেকে ভোটার তালিকায় নাম সংশোধন, সংযোজন ও বিয়োজনের কাজ শুরু হবে। চলবে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত। আপনার এলাকায় বুথে BLO দের সাথে যোগাযোগ করুন।
১) নতুন নাম তুলতে Form-6
২) অন্য বিধানসভা থেকে ভোট  ট্রান্সফার করার জন্যও Form-6 ( তবে সঠিক স্থানে টিক দেবেন এবং এপিক নং অবশ্যই লিখবেন ) 
৩) পরিবারের কোন ব্যক্তি মারা গেলে, বা কোনো কারণে নাম বাতিল বা বাদ দিতে হলে Form-7 ( তবে যিনি আবেদন করবেন তার পার্ট নং ও সিরিয়াল নং, এপিক নং লিখতে হবে )
৪) আপনার এপিক কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য Form-8 ( নতুন ভোটার তালিকা থেকে পার্ট নং ও সিরিয়াল নং লিখবেন এবং কি সংশোধন করতে হবে সেটা বাংলায় বিস্তারিত লিখুন । তবে নামের বা আত্মীয়ের নামের পুরোপুরি পরিবর্তন সম্ভব নাও হতে পারে । )
 ৫) একই বিধান সভার মধ্যে একটি  বুথ থেকে অন্য বুথে ভোট ট্রান্সফার করার জন্য Form 8A . 

কাগজ পত্র নতুন নাম তোলার জন্য যা লাগবে -
1) বয়সের প্রমাণ
2) স্থায়ী বাসিন্দার প্রমাণ
3) পিতা /মাতার ভোটার কার্ড ও লিংকেজ । 

মৃত ব্যাক্তির নাম বাতিল করতে ডেথ সার্টিফিকেট দিতে হবে । 

সংশোধনের জন্য যা সংশোধন করতে চান তার স্বপক্ষে কাগজ দিতে হবে । 

এ বছর আপনার ফর্ম জমা করে BLO' র থেকে জেনে নেবেন আপনার হেয়ারিং হবে কিনা ।  কারণ সকলের হেয়ারিং নাও হতে পারে ।

সব সময় চেষ্টা করবেন আপনার ফর্ম প্রথম সপ্তাহের মধ্যেই জমা  করতে তাতে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম থাকে ।

আরো বিস্তারিত জানতে আপনার এলাকার BLO' র সাথে যোগাযোগ করুন ও তাঁদের সহযোগিতা করুন ।

রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

মাস্টারমশাই আর কিছু দেখবেননা , উনি ইহজগতের মায়া কাটিয়ে পরলোকে চলে গিয়েছেন ।

মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি । না উনি সত্যিই আর কিছু দেখবেননা কারণ মাস্টারমশাই সৌমিত্র চট্টোপাধ্যায় ইহজগতের মায়া কাটিয়ে অন্য জগতে চলে গিয়েছেন । অপুর সংসার , ঝিন্দের বন্দী , চারুলতাসহ একাধিক সিনেমার জন্য তিনি প্রোথিতযশা অভিনেতা হিসেবে পরিচিত তবে বর্তমান প্রেক্ষিতে বিভিন্ন সময় তপন সিংহ পরিচালিত 'আতঙ্ক' সিনেমায় মাস্টারমশাই সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলা সেই বিখ্যাত লাইনটি উঠে আসে , "মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি । " ২০২০ সালের ১ অক্টোবর বাড়িতে থাকা অবস্থাতে তিনি জ্বরে আক্রান্ত হন। পরে চিকিৎসকের পরামর্শমতো করোনার নমুনা পরীক্ষা করা হলে ৫ অক্টোবর কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এর পরের দিন ৬ অক্টোবর তাঁকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয় । এখানে ১৪ ই অক্টোবর করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে। এরপর সৌমিত্র চট্টোপাধ্যায় খানিক সুস্থ হতে থাকেন। চিকিৎসা চলা অবস্থাতে ২৪ শে অক্টোবর রাতে অবস্থার অবনতি ঘটে। কিডনির ডায়ালাইসিস করানো হয়, প্লাজমা থেরাপি পূর্বেই দেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের লোকজনকে জানানো হয়। অবশেষে ১৫ই নভেম্বর, ২০২০ তারিখে ভারতীয় সময় ১২টা ১৫ মিনিটে পশ্চিমবঙ্গের কলকাতার বেলভিউ হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন। 
    সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রীট সিটি কলেজে, সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৯ খ্রিষ্টাব্দে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মত পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন। সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা, এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় ছাড়া তিনি নাটক ও কবিতা লিখেছেন, নাটক পরিচালনা করেছেন।
     পরিচালক সৃজিত বাবু বলেন , "উনি একজন ইনস্টিটিউশন, বিশাল একটা বট গাছের মতো ।"

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

প্রয়াত রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা রায় বর্মন ক্ষতিপূরণের চেক পেলেন ।

প্রয়াত রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা রায় বর্মন ক্ষতিপূরণের চেক পেলেন, দীর্ঘ আন্দোলনের পরে । বিগত পঞ্চায়েত নির্বাচনে রহস্যজনকভাবে নিখোঁজ এবং প্রয়াত হন তরুণ শিক্ষক রাজকুমার রায় । তাঁর স্ত্রী অর্পিতা রায় বর্মনের হাতে ক্ষতিপূরণ হিসেবে ১০ লক্ষ টাকার চেক তুলে দেয় নির্বাচন কমিশন দপ্তর। রাজকুমার রায় হাই মাদ্রাসার ইংরেজির শিক্ষক ছিলেন । গত পঞ্চায়েত নির্বাচনে তিনি প্রিসাইডিং অফিসার ছিলেন । ভোট শেষ হওয়ার পর রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয় । রেললাইন থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় ।

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বাঁকুড়ায় এলেন ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বাঁকুড়ায় এলেন । মধ্যাহ্নভোজন সারলেন এক দলিত পরিবারে । উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ , পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়া , বিজেপি নেত্রী ভারতী ঘোষ সহ অন্যান্যরা । অমিত শাহ বিরসা মুন্ডার মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন ।

বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

কোভিড-১৯ পজিটিভ অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

ফের করোনার থাবা টলিপাড়ায় । এবার কোভিড-১৯ পজিটিভ অভিনেত্রী অপরাজিতা আঢ্য। জানা গিয়েছে অভিনেত্রীর পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে । চিকিত্‍সকের পরামর্শ মেনে বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী । তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলেই ঘনিষ্ঠ মহলসূত্রে খবর। বেহালায় যৌথ পরিবারেই বাস করেন অপরাজিতা আঢ্য । তাঁর পরিবারে রয়েছেন বয়স্ক শ্বশুর-শাশুড়ি । করোনা আবহে কাজে ফিরেছিলেন অপরাজিতা আঢ্য । সম্প্রতি স্টার জলসার কুকারি শো ‘রান্নাবান্না’তে দেখা যাচ্ছিল অপরাজিতা আঢ্যকে। কয়েকদিন আগেই জ্বর হয় অভিনেত্রীর। এরপর করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিলেন নায়িকা। তারপরেই অভিনেত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে । টলিউডে এর আগেও কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন তবে প্রত্যেকেই  দ্রুত সুস্থ হয়ে গিয়েছিলেন । 
    অপরদিকে , ভারতে করোনা আক্রান্তের ক্ষেত্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে ।

শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সস্ত্রীক রাজ্যপাল ।

অষ্টমীতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করলেন সস্ত্রীক রাজ্যপাল । বুদ্ধবাবুর বর্তমান বয়স ৭৬ । দীর্ঘদিন ধরেই তিনি খুবই অসুস্থ । এদিন রাজ্যপালের সঙ্গে উঠে বসে কথা বলার মত অবস্থাতেও তিনি ছিলেননা। বিছানায় শয্যাশায়ী ছিলেন , নাকে লাগানো ছিল অক্সিজেনের নল ‌বিছানার পাশে বেশকিছু পুস্তক । রাজ্যপাল বুদ্ধবাবুর যে ছবি ট্যুইট করেছেন তা খুবই করুণ ছবি ‌। শারীরিক অসুস্থতার কারণে বুদ্ধবাবু সিপিআইএম পলিটব্যুরোর সদস্যপদ ছাড়েন । গতবছর ফেব্রুয়ারিতে ব্রিগেডের সভাতে গিয়েছিলেন, নাকে নল লাগানো ছিল কিন্তু শেষ পর্যন্ত মঞ্চে উঠতে পারেননি ।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনন্দদেব মুখোপাধ্যায়

প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনন্দদেব মুখোপাধ্যায় । তিনি ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন । তিনি নিজে একজন সমুদ্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন । লেখক ও প্রফেসর আনন্দদেব মুখোপাধ্যায় ছিলেন প্রাক্তন অধ্যাপক এবং ভূতত্ত্ব বিজ্ঞান বিভাগের প্রধান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওশানোগ্রাফিক স্টাডিজ অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজের প্রতিষ্ঠাতা পরিচালক । তিনি  পশ্চিমবঙ্গ সরকারের দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন । ( ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য ) ।

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

বিজেপির সর্বভারতীয় কমিটিতে নতুন দায়িত্ব পেয়ে অনুপম হাজরার বার্তা ।

নিজের মেরুদন্ড সোজা রেখে, আজ পর্যন্ত জীবনে খুব বাছাই করা মানুষজনের কাছে মাথা নত করেছি; আর সারা জীবন যে দুটো মানুষের কাছে সর্বদা মাথা নত হয়ে থাকে এবং থাকবে, তাঁরা হচ্ছেন আমার বাবা-মা !!! আজ আমি যেখানেই থাকিনা কেন, এই দুটো মানুষ ছাড়া এই পৃথিবীতে আমি নিঃস্ব...!!! ...রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায়ের সূচনায়, এক নতুন সকালে, জীবনের সবথেকে মূল্যবান সম্পদের সঙ্গে..‌.
Without these two people, I am nothing...
...with most precious asset of my life !!!

       

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

মা হলেন শুভশ্রী চক্রবর্তী।

মা হলেন শুভশ্রী চক্রবর্তী। শুভশ্রী ও রাজ চক্রবর্তীর কোল আলো করে এলো একটি পুত্র সন্তান । নতুন অতিথিকে পেয়ে খুশি দুজনেই । আজ দুপুরে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে শুভশ্রী চক্রবর্তী একটি পুত্র সন্তানের জন্ম দেন । ওজন তিন কেজি ।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

পথ দুর্ঘটনায় রাজ্য পুলিশের এক মহিলা আধিকারিক সহ তিনজন মৃত।

দেবশ্রী চ্যাটার্জী, কলকাতা পুলিশে দীর্ঘদিন কাজ করেছেন দক্ষতা এবং সুনামের সঙ্গে। পশ্চিমবঙ্গ পুলিশে ডেপুটেশনে যাওয়ার আগে কলকাতায় ডেপুটি কমিশনার পদে ছিলেন। রাজ্য পুলিশে দ্বাদশ ব্যাটালিয়নের সি ও  হিসাবে বর্তমানে কর্মরত ছিলেন। নিজের দক্ষতার পরিচয় রেখেছেন রাজ্য পুলিশেও। আজ সকালে হুগলির দাদপুরে এক পথদুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেবশ্রী। প্রাণ হারিয়েছেন তাঁর দেহরক্ষী এবং গাড়ির চালকও।
উল্লেখ্য , মহামারীতে রাজ্য পুলিশ তার বেশ কিছু সহকর্মীকে হারিয়েছিল । এরপর পথ দুর্ঘটনায় তার আর‌ও  এক আধিকারিক সহ তিনজনকে হারালো ।
চিত্র ও তথ্যসূত্র - কলকাতা পুলিশ ।

শনিবার, ২৯ আগস্ট, ২০২০

অনলাইন ফরম ফিলাপের কারণে মেরিট লিস্টে সানি লিওন সহ সেলিব্রিটিদের নাম ।

কলেজের প্রথম বর্ষে ভর্তির যে প্রভিশনাল মেরিট লিস্ট বের হয় তাতে অনেক কলেজে এমনকি নামজাদা কলেজও সানি লিওন সহ অনেক সেলিব্রিটির নাম একেবারে প্রথমের দিকে। এই সমস্ত সেলিব্রিটিরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একাধিক বিষয়ে একশতে একশ পেয়েছ । লিস্টে প্রথম সারিতে স্থান পেয়ে রাজ্যজুড়ে হইচই ওঠে এবং কলেজগুলি সামাজিক মাধ্যমে হাসির খোরাক হয়ে ওঠে। আসলে এই ফরম ফিলাপ পুরোপুরি অনলাইনে হয়েছে। পরবর্তীকালে হার্ডকপি অর্থাৎ কাগজপত্র যাচাই করা হয় কিন্তু ফরম ফিলাপের সময় এগুলো যাচাই করার কোন সুযোগ কলেজ কর্তৃপক্ষের নেই। কিছু বদমাইশ ছেলে অনলাইনে সেলিব্রিটির নাম দিয়ে ফরম ফিলাপ করেছে ।প্রথমে যে লিস্ট বের হয় সেই লিস্টকে বলা হয় প্রভিশনাল মেরিট লিস্ট অর্থাৎ ভুল ত্রুটি বা কোনো অভিযোগ এলে পরিবর্তন সাপেক্ষ তবে এই ধরনের ঘটনা ঘটলে আগামী দিনে অনলাইন ফরম ফিলাপের ক্ষেত্রে নথিপত্র স্ক্যান করে আপলোড করার ব্যবস্থা করতে হবে ।সেইসঙ্গে এই সমস্ত অভব্য আচরণকারীর বিরুদ্ধে সাইবার  আইনে ব্যবস্থা নিতে হবে ।

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

আগামী তিন মাসের মিড ডে মিলের সার্কুলার ।

আগামী তিন মাসের অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের মিডডে মিলের সার্কুলার দেওয়া হয়েছে ।চাল মাথাপিছু দুকেজি ,আলু মাথাপিছু এক কেজি ,সাবান একটি করে এবং ছোলা এক কেজি ।আলুর মূল্য ধরা হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা ,সাবানের মূল্য ধরা হয়েছে ১০টাকা। এই সার্কুলার নভেম্বর মাস পর্যন্ত অর্থাৎ এই পরিমাণ খাদ্য সামগ্রী আগামী তিন মাস প্রতিমাসে দেওয়া হবে । এই সার্কুলার দেখে 
প্রতীকী ছবি ।

অনেকে ভেবেছিলেন তাহলে ডিসেম্বর মাস থেকে হয়তো স্কুল খুলবে তাই ডিসেম্বর মাসের উল্লেখ নেই আসলে ডিসেম্বর মাসে মিড ডে মিলে বরাদ্দ হয়না কারণ যেটা চলে আসছিল এতদিন ডিসেম্বর মাসে প্রথমদিকে পরীক্ষা হয় তারপর ছাত্র-ছাত্রীদের ছুটি থাকে সেজন্য পরীক্ষার কয়েকদিন বাদে মিডডে মিলের বরাদ্দ থাকেনা এই সার্কুলার এর সাথে স্কুল কবে খুলবে তার কোনো সম্পর্ক নেই । 
আগামী তিন মাসের মিড ডে মিলের সার্কুলার ।

বুধবার, ১৯ আগস্ট, ২০২০

বন সুরক্ষা পদের পরীক্ষা শুধুমাত্র বাংলা ভাষায় করার দাবি আমরা বাঙালির ।

ভারত নিউজ - বন সুরক্ষার পদে ২০০০ পদের জন্য আবেদন কয়েক লক্ষ । চাকরির পরীক্ষায় বসার অধিকার সকলের রয়েছে । তবে এই পরীক্ষায় ৭০ নম্বর কেউ চাইলে হিন্দিতে দিতে পারবে অর্থাৎ বাংলাভাষীরা যেমন বাংলা ভাষায় দিতে পারবে তেমনি হিন্দিভাষীরা হিন্দি ভাষাতে পরীক্ষা দিতে পারবে । আমরা বাঙালি সংগঠন সল্টলেকে বন দপ্তরের মূল অফিসের সামনে বিক্ষোভ দেখায় এবং দাবি জানায় পশ্চিমবাংলার মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় পরীক্ষা করা বাধ্যতামূলক করা হোক যাতে এ রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পাওয়ার সুযোগ পায়। উল্লেখ্য ,অন্যান্য  রাজ্যে সরকারী চাকরির পরীক্ষাগুলোতে সেই রাজ্যের মাতৃভাষায় একটি পেপারের পরীক্ষা বাধ্যতামূলকভাবে দিতে হয় ।
আবার মধ্যপ্রদেশ সরকার সেই রাজ্যের সরকারি চাকরিগুলি শুধুমাত্র ওই রাজ্যের নাগরিকদের জন্য সংরক্ষিত করেছে । যদিও এই খবর সামাজিক মাধ্যম থেকে প্রাপ্ত । এই খবরের সত্যতা ভারত নিউজ যাচাই করেনি । তবে, মধ্যপ্রদেশের দৃষ্টান্ত তুলে ধরে এবং অন্যান্য রাজ্যের উদাহরণ তুলে ধরে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাও চাইছে এই রাজ্যের সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় অন্তত একটি পেপার বাংলা ভাষায় রাখা হোক অর্থাৎ অন্যান্য রাজ্যের কর্ম প্রার্থীরা পরীক্ষা দিতে পারবে কিন্তু একটি পেপার বাংলা ভাষায় দেওয়া বাধ্যতামূলক করা হোক। তবে তারা যেটি উল্লেখ করেনি বাংলার সাথে সাথে নেপালি অপশন রাখতে হবে কারণ দার্জিলিঙে গোর্খাল্যান্ড আন্দোলনের পর ওখানকার পাহাড়িয়া নাগরিকদের জন্য কিছু সুযোগ-সুবিধা আইনত দেওয়া হয়েছিল কেন্দ্র সরকারের আইন দ্বারা । তাই তারা নেপালি ভাষায় পরীক্ষা দেওয়ার অধিকারী । আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে বলা হয় আমরা সাম্প্রদায়িক নয় কিন্তু বাংলা ভারতীয় সংবিধানে উল্লেখিত ভাষা গুলির মধ্যে অন্যতম কিন্তু বাঙালিরা গুজরাটে ,উত্তরপ্রদেশে ,বিহারে গিয়ে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারেনা তাহলে বাংলায় কেন অন্য রাজ্যের পরীক্ষার্থীরা তাদের ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে । ইংরেজি আন্তর্জাতিক ভাষা তাই ইংরেজি ভাষায় পরীক্ষা হলে তাদের কোনো আপত্তি নেই বলে জানায় । যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ভারতের যে কোন রাজ্যের নাগরিক যেকোন রাজ্যে পরীক্ষা দেওয়ার অধিকারী। 

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

নদীয়ার হাঁসখালি থানায় অনুপ্রবেশের দায়ে তিনজন বাংলাদেশি গ্রেপ্তার হল ।

নদীয়ার হাঁসখালি থানায় অনুপ্রবেশের দায়ে তিনজন বাংলাদেশি গ্রেপ্তার হল। বাংলাদেশ থেকে এরা সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। বিএসএফ তাদের গ্রেফতার করে। ধৃতদের মধ্যে দুজন মহিলা এবং একজন পুরুষ ।  দুজন মহিলার মধ্যে একজন নাবালিকা । দীর্ঘদিন ধরে বাংলাদেশী অনুপ্রবেশ ভারতের একটি বৃহৎ সমস্যা। একে ভারতের বিপুল জনসংখ্যা তারপরে অনুপ্রবেশ। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসবে ভারত থেকে যখন আলাদা হল তাহলে আবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা কেন ? কাশ্মীর সীমান্তে সন্ত্রাসবাদ সমস্যা এবং বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সমস্যা ।

শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

ভার্চুয়াল মাধ্যমে দিনভর বিদ্যাসাগরের জন্মদিন পালন করল শিক্ষক সংগঠন বি জি টি এ ।

ভারত নিউজ - মহামারী, লকডাউন প্রভৃতি কারণে প্রকাশ্য অনুষ্ঠানে অনেক বাধা-নিষেধ। এই কারণে রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষকদের সংগঠন বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন ভার্চুয়াল মাধ্যমে দিনভর প্রায় বারো ঘণ্টা ধরে বিদ্যাসাগরের জন্মদিন পালন করল। বিদ্যাসাগরের জীবনী ও কাজকর্মের ওপর বক্তৃতা, গান, আবৃত্তি সমস্ত কিছুই করা হয়। পুরোটাই অনলাইনে অনুষ্ঠিত হয়। নারী স্বাধীনতা ও শিক্ষায় বিদ্যাসাগরের অবদানের বিষয়টি তুলে ধরা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি সম্পন্ন করার জন্য সংগঠনের শিক্ষিকারা বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। সংগঠনের নেত্রী দীপান্বিতা সামন্ত সহ অন্যান্য শিক্ষিকারা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  সংগঠনের রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য্য বলেন, রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনাকে কেন্দ্র করে সংগঠনের উৎপত্তি কিন্তু শিক্ষক সংগঠন হিসেবে সমাজে ও রাষ্ট্রের কাছে আমরা দায়বদ্ধ তাই মহামারী ও আমফানে আমাদের সংগঠন সরকারি ত্রাণ তহবিল থেকে মানুষের ঘরে সরাসরি সাহায্য পৌঁছে দিয়েছে। দীর্ঘ ক্লাস বন্ধে আমাদের সংগঠন অনলাইনে প্রতিনিয়ত ক্লাস নিয়েছে। সেইসঙ্গে বিদ্যাসাগরের যে অনড় মনোভাব তাঁকে তাঁর লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেছিল বি জি টি এ বিদ্যাসাগরের সেই আদর্শকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে অনঢ় মনোভাবেই তার লক্ষ্যে পৌছবে। সংগঠনের রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য বিদ্যাসাগরের জীবনের কিছু অজানা কর্মকাণ্ড তুলে ধরেন। যেমন বিদ্যাসাগর হোমিওপ্যাথি নিয়ে একসময় দীর্ঘ মনোনিবেশ ও চর্চা করেছিলেন । 
 রাজ্যে স্নাতক শিক্ষকের সংখ্যা প্রায় এক লক্ষ কুড়ি হাজারের মতন। ফলে রাজ্যে সরকারি কর্মচারীদের মধ্যে তারা একটি বড় সংগঠন। বি জি টি এ তাদের সাংগঠনিক কাজকর্ম আপাতত ভার্চুয়াল মাধ্যমে চালিয়ে যাচ্ছে। সংগঠনের সদস্যরা তাদের অধিকার ও তাদের বক্তব্য সরাসরি মুখ্যমন্ত্রীকে ইমেল ও এসএমএস করে জানাচ্ছে।  বিপুল সংখ্যক স্নাতক শিক্ষক ও তাদের পরিবারের সদস্য সংখ্যা ধরে তারা একটি  ফিগারের রূপ নিতে পারে ফলে আগামী বিধানসভায় এই সংখ্যাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে যদিও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা সরাসরি কোনও দলকে সমর্থন করবোনা তবে আমাদের আন্দোলনের পাশে যারা থাকবে তাদের স্বাগত। 

বুধবার, ২৯ জুলাই, ২০২০

রাজ্য রাজনীতিতে ছন্দপতন, মারা গেলেন সোমেন মিত্র ।

  ভারত নিউজ - রাজ্য রাজনীতিতে ছন্দপতন। মারা গেলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র। কংগ্রেস তিনি ছোড়দা নামে পরিচিত ছিলেন।  বয়স হয়েছিল ৭৯ বছর। বুধবার গভীর রাতে তিনি মারা যান। কয়েকদিন আগে হৃদযন্ত্রে সমস্যা নিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন।  দীর্ঘদিনের প্রদেশ কংগ্রেস সভাপতি, পশ্চিমবঙ্গ বিধানসভার দীর্ঘদিনের বিধায়ক এবং একবার লোকসভার সাংসদ ছিলেন। শিয়ালদহ বিধানসভা আসন থেকে বেশ কয়েকবার জয়লাভ করেন। পরবর্তীকালে ২০০৯ সালে তিনি  কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন এবং ডায়মন্ড হারবার লোকসভা আসনে তৃণমূলের টিকিটে জয় লাভ করেন। তবে পরবর্তীকালে আবার কংগ্রেসেই ফিরে আসেন। প্রদেশ কংগ্রেসে একসময় দুটি গোষ্ঠী ছিল সোমেন মিত্র গোষ্ঠী এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী। মূলতঃ, সোমেন মিত্রর সঙ্গে মতবিরোধের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল করেন।
 তাঁর স্ত্রী ও এক পুত্র রয়েছে। তাঁর জন্ম হয় ১৯৪১ সালে পূর্ববঙ্গে অধুনা বাংলাদেশে।  পড়াশোনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। স্ত্রীর নাম শিখা মিত্র। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে চৌরঙ্গী বিধানসভা আসনে বাম ও কংগ্রেসের জোট প্রার্থী হয়ে সোমেনবাবু  লড়াই করেছিলেন তবে জিততে পারেননি। 

রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।

দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...