ভারত নিউজ ( জেলার পাতা সহ )
অনলাইন নিউজ,সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME, GOVT. OF INDIA ) , MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) . যোগাযোগ করুন এই হোয়াটস অ্যাপ নম্বরে - 85975 10299.
বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।
বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
নতুন দল গড়লেন ভাইজান আব্বাস সিদ্দিকী ।
মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
নরঘাট ব্রিজের কাছে চলছে জল প্রকল্পের কাজ ।
সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
প্রসঙ্গ : বিদেশের কল্পিত ভ্যাকসিন আবিষ্কার এবং ভারতের বাস্তবায়িত ভ্যাকসিন ।
বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
নানাবিধ শারীরিক সমস্যা থেকে শরীরকে মুক্ত রাখে ভেষজ ঔষধ তুলসী ।
বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে তুলসী পাতায় রয়েছে অসাধারণ রোগ প্রতিরোধ করার ক্ষমতা যেমন এস্থেমা, ফুসফুসের সমস্যা, ব্রঙ্কাইটিস, ইত্যাদি। ঠাণ্ডা লাগলে বা সর্দি কাশি হলে বুকে কফ বসে গেলে তুলসী পাতার দ্বারা তা তরল করে খুব সহজে শরীর থেকে দূর করা যায়। এমনকি, জ্বরের সময়ও তুলসী পাতা খুব উপকারী। বর্ষাকালে এই তুলসী পাতা ও এলাচ ভালো করে জলে ফুটিয়ে সেই জল পান করলে খুব সহজেই নানারকমের রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। বিভিন্ন সার্জারির পর বা কোনো ক্ষতস্থানে তুলসী পাতা বেটে লাগালে তা বেশ তাড়াতড়ি শুকিয়ে ওঠে।
ওজন কমানো -
তুলসী পাতার দ্বারা রক্তে সুগারের মাত্রা ও কোলেস্টরল দুটোই রোধ করা যায় যার ফলে খুব সহজেই আপনি ওজন বৃদ্ধির হাত থেকে মুক্তি পেতে পারেন। তার ওপর কর্টিসোল মাত্রা কমার ফলে যখন আপনার মানসিক চাপ দূর হয়, তখন ওজন কমানো আরো সহজ হয়ে যায়। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে যে তুলসী দিয়ে তৈরী ২৫০ মিলিগ্রামের একটি ক্যাপসুল প্রতিদিন খাওয়ার ফলে ওবেসিটি ও লিপিড প্রোফাইল মারাত্মক ভাবে নিয়ন্ত্রণ করা যায় ।
দাঁতের স্বাস্থ্য -
তুলসী দিয়ে দাঁতের জন্যে নানারকমের টুথপেস্ট ও মাউথ ওয়াশ তৈরী করা যায় কারণ এতে রয়েছে এন্টি ব্যাক্টিরিয়াল উপাদান । এছাড়াও, এতে রয়েছে এন্টি মাইক্রোবিয়াল উপাদান যা দাঁতের যেকোনো সমস্যা, মাড়ির সমস্যা ও মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে ।
লিভারের স্বাস্থ্য -
বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে তুলসী পাতায় রয়েছে হেপাটোপ্রটেকটিভ উপাদান যা লিভার নষ্ট হওয়াকে খুব কার্যকরী রূপে রোধ করতে পারে । লিভারের বিষক্রিয়াকরণ রোধ করতে তুলসী পাতা বেশ উপকারী কারণ এতে রয়েছে সাইটোক্রোম পি ৪৫০। তবে লিভারের সমস্যা থাকলে ডাক্তারের সাথে একবার কথা বলে তবেই তুলসী পাতা খাওয়ার অভ্যেস করুন।
যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা নিয়মিত তুলসী পাতা খেতে পারেন কারণ তুলসী পাতা খেলে রক্তে শর্করার পরিমাণ কমে যায় ।
যারা উচ্চ রক্তচাপে ভোগেন তারা তুলসী পাতা খেলে রক্তচাপ কমিয়ে দেয় ফলে হৃদযন্ত্রের উপর চাপ কম পড়ে ।
যাদের ত্বকের সমস্যা রয়েছে তারাও তুলসী পাতা খেতে পারেন ।
তুলসী পাতা যতই উপকারী হোক না কেন, কিছু কিছু ক্ষেত্রে এটি এড়িয়ে চলাই ভালো। দেখে নিন ঠিক কোন কোন ক্ষেত্রে তুলসী পাতা খাওয়া উচিত নয় -
গর্ভাবস্থায় বা স্তন্যপান করার সময় -
গর্ভাবস্থার সময় বা মা হওয়ার পর স্তন্যপান করানোর সময় সামান্য তুলসী পাতা খেলে কোনো ক্ষতি হয় না, কিন্তু অতিরিক্ত তুলসী পাতা খেলে নানা রকমের জটিলতা দেখা দিতে পারে। তাই এই সময় তুলসী পাতা না খাওয়াই ভালো। এছাড়া অতিরিক্ত তুলসী পাতা মহিলাদের বন্ধ্যাত্বের কারণ হতে পারে । তাই নির্দিষ্ট পরিমাণে এটি ব্যবহার করা ভালো।
রক্তপাতের সমস্যা
অতিরিক্ত তুলসী পাতা খেলে শরীরে রক্তের প্রবাহ অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে শরীরের স্বাভাবিক রক্ত জমাট হওয়ার প্রবণতা নষ্ট হয়ে যায়। এর ফলে অতিরিক্ত রক্তপাতের সমস্যা দেখা দিতে পারে । বিশেষ করে কোনোরকম সার্জারি বা কাটা ছেঁড়া হলে ওই সময় তুলসী পাতা এড়িয়ে চলুন। এছাড়া সার্জারির দু সপ্তাহ আগে থেকেও তুলসী পাতা খাওয়া বন্ধ করা উচিত ।
যাদের বাড়িতে জায়গা রয়েছে তারা বাগানে তুলসী গাছ লাগাতে পারেন অপরদিকে যারা ফ্ল্যাট বাড়িতে বা ভাড়া বাড়িতে থাকেন তারা ব্যালকনিতে তুলসী গাছ লাগাতে পারেন । আয়ুর্বেদ ওষুধের কার্যকারিতা বুঝতে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় কিন্তু আয়ুর্বেদ ওষুধ সাধারণত পার্শপ্রতিক্রিয়াহীন হয় এবং ভারতের মতো দরিদ্র দেশে আয়ুর্বেদ ওষুধ যেহেতু অনেক সস্তায় পাওয়া যায় তাই এগুলির চর্চা করতে হবে ও উৎসাহ দিতে হবে ।
তথ্য সহায়তায় - আয়ুর্বেদ বই , ইন্টারনেট , উইকিপিডিয়া প্রভৃতি ।
বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো হল ।
বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
ইস্তফা দিলেন বিধায়ক , বিধায়ক শূন্য নন্দীগ্রাম ।
রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।
দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...
-
ভারত নিউজ - পাঁশকুড়ায় বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী সুবোধ চন্দ্র হাজরার জীবনাবসান হল । তিনি হাজরা জুয়েলার্সের প্রতিষ্ঠাতা । আজ রাত দুটোয় কলকা...
-
নরঘাট ব্রিজের কাছে চলছে জল প্রকল্পের কাজ । এই জল প্রকল্পের মাধ্যমে চন্ডিপুর এবং নন্দীগ্রামে পানীয় জল সরবরাহ করা হবে । এর ফলে এই সমস্ত এলাকা...
-
নতুন দল গড়লেন ভাইজান আব্বাস সিদ্দিকী ।দলের নাম রেখেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে ...
-
দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...
-
আমাদের প্রত্যেকের শরীরে এখন অনেক রকম শারীরিক সমস্যা রয়েছে তাই আমরা প্রায় সকলেই এলোপ্যাথিক বা হোমিওপ্যাথিক মুঠো মুঠো ওষুধ খাই প্রত্যহ ।আমাদ...
-
পশ্চিমবঙ্গের তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো হল তিন বছর ও পাঁচ বছরের জন্য । উল্লেখ্য , জে পি নাড্ডার কনভয়ে হামলার প্রেক্ষিত...