অনলাইন নিউজ,সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME, GOVT. OF INDIA ) , MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) . যোগাযোগ করুন এই হোয়াটস অ্যাপ নম্বরে - 85975 10299.
শনিবার, ৪ জুলাই, ২০২০
' সংকল্প ' র উদ্যোগে দুঃস্হ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতা ।
ভারত নিউজ ( জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - 'সংকল্প' সামাজিক ও সাংস্কৃতিক একটি সংস্থা। এই সংস্থার উদ্যোগে কিছু দুঃস্হ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতা করা হয়। পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুলে আয়োজিত একটি ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই প্রচেষ্টার সূত্রপাত হয়। উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সাধন চন্দ্র ঘোষ, শিক্ষারত্ন শিক্ষক ও সাংবাদিক মানস কুমার দাস এবং সংস্থার প্রতিনিধি ইঞ্জিনিয়ার সুমন জানা ও স্বাধীন মাইতি, শিক্ষক পার্থপ্রতিম পতি, আই আই টির অধ্যাপক ডক্টর গোরাচাঁদ দত্ত , শিক্ষিকা পুনম সাউ, অধ্যাপক কার্তিক চন্দ্র গাঁঁতাইতসহ অন্যান্যরা। নবম থেকে দ্বাদশ শ্রেণীর দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের নির্বাচিত করা হয়েছে এই সাহায্যের জন্য। তারা মাসে পাঁচশো টাকা করে সাহায্য পাবে। পরবর্তীকালে, সাহায্যের পরিমাণ বাড়তে পারে । সংস্থার সম্পাদক সুমন জানা বলেন লকডাউনে বহু অভিভাবকের উপার্জন বন্ধ তাদের সন্তানদের পড়াশোনা যাতে ব্যাহত না হয় তাই আমাদের এই প্রচেষ্টা। পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুলসহ অন্য দুটি স্কুলের দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আহ্বান করা হয়েছিল । সংস্থাটিতে ব্রাডলি বার্ট স্কুলের অনেক প্রাক্তন ছাত্র-ছাত্রী রয়েছেন যারা বর্তমানে ইঞ্জিনিয়ার, শিক্ষিকা, অধ্যাপক প্রতিটি পদে কর্মরত ।
উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রের সরঞ্জাম, বড়সড় নাশকতার ছকের আশঙ্কা করছে বীরভূম জেলার পুলিশ ।
ভারত নিউজ - বড়সড় কোন নাশকতার ছকের আন্দাজ করছেন বীরভূম জেলার পুলিশ। কম সময়ের ব্যবধানে বিস্ফোরক তৈরির উপাদান মিলল জেলা থেকে। রামপুরহাট থানার নারায়ণপুর অঞ্চল থেকে একটি ট্রাক্টর এবং বাইক উদ্ধার করেছে পুলিশ।ওই ট্রাক্টরটি থেকে প্রায় পঁচিশ বস্তা নাইট্রোজেন, অ্যামোনিয়াম নাইট্রেট এবং বেশ কিছু জিলেটিন স্টিক উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওঁৎ পেতে ছিল। নয়নপুর গ্রামে যখন ট্রাক্টরটি আসে সঙ্গে সঙ্গে সেটি চিহ্নিত করে আটক করার ব্যবস্থা করে এবং ওই ট্রাক্টরটি থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ বিস্ফোরক। কী উদ্দেশ্যে এই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্তে নেমেছে রামপুরহাট থানার পুলিশ। প্রসঙ্গত আগেও একইভাবে বিস্ফোরক ভর্তি গাড়ি আটক করেছিল বীরভূম জেলা পুলিশ।
উল্লেখ্য, এর আগে মুরারইয়ে জিলেটিন স্টিক,অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিষ্ফোরক উদ্ধার করে পুলিশ।
তারপর ফের রামপুরহাটে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কি উদ্দেশ্য নিয়ে এই বিষ্ফোরক পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, বীরভূমে বেআইনি অস্ত্রশস্ত্র প্রবেশের ক্ষেত্রে বিহার বা ঝাড়খণ্ডের যোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না। বিহার বা ঝাড়খণ্ডের কিছু জায়গায় দেশীয় অস্ত্র তৈরি হয়, এরপর পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে সেগুলো রাজ্যে ঢুকে যায়। বীরভূমের সীমান্তে রয়েছে ঝাড়খণ্ডের সীমান্ত। তবে, জিলেটিন স্টিকের মত অস্ত্রশস্ত্র কোন পাড়ার দুষ্কৃতী বা এলাকার মাফিয়ার একার কাজ নয় এর পেছনে বড় মাথা এবং আন্তঃরাজ্য চক্র থাকতে পারে। জিলেটিন স্টিক কোন মামুলি অস্ত্র নয়।
চিত্র ও তথ্যসূত্র - বীরভূম জেলা পুলিশ ।
শুক্রবার, ৩ জুলাই, ২০২০
সম্প্রতি চন্দ্রকোনারোড কলেজে অনুষ্ঠিত হল করোনা বিষয়ক ভার্চুয়াল সেমিনার।
ভারত নিউজ (জেলার পাতা), পশ্চিম মেদিনীপুর - সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনারোড কলেজে অনুষ্ঠিত হল ভার্চুয়াল সেমিনার। এই সেমিনারের আয়োজক ছিল কলেজের লাইব্রেরী দপ্তর। ভার্চুয়াল সেমিনারে করোনা জীবাণুর গতিপ্রকৃতি, কবে থেকে করোনা সংক্রমিত হতে শুরু করে, করোনা ও লকডাউন অবস্থায় কলেজ বন্ধ থাকলেও ছাত্রছাত্রীরা যাতে হতাশ বা অবসাদগ্রস্ত না হয় এ ব্যাপারে অধ্যাপক অধ্যাপিকারা আলোচনা করেন। কলেজের গ্রন্থাগারিক চন্দ্রকান্ত পাইক বলেন, মূলত ছাত্র-ছাত্রীদের অবসাদ কাটানোর জন্য এই সেমিনারের আয়োজন করা হয়েছিল তারসঙ্গে করোনা নিয়েও আলোচনা হয়। কলেজের ইংরেজি, বাংলা, দর্শন, রসায়ন, কম্পিউটার সায়েন্স প্রভৃতি বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকারা ভার্চুয়াল সেমিনারে বক্তব্য রাখেন। মূল বক্তা ছিলেন কলেজের অধ্যক্ষা । চন্দ্রকোনারোড কলেজের ছাত্রছাত্রীরা ছাড়াও অন্যান্য কলেজের ছাত্র-ছাত্রীরাও এই ভার্চুয়াল সেমিনারে অংশগ্রহণ করেন।
চন্দ্রকোনারোড কলেজ খুব বেশি পুরোনো নয় কিন্তু এই কলেজ বর্তমান প্রেক্ষিতে একটি অত্যাধুনিক সেমিনার করে দেখালো। অন্যান্য কলেজগুলিও এরকম সেমিনারের আয়োজন করলে ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে কথোপকথন করতে পারবে, অবসাদ কাটাতে পারবে। আসলে স্কুল বা কলেজ শুধুমাত্র জ্ঞানের ভান্ডার নয় এটা একটা মিলনমেলা। ছাত্রছাত্রীরা তাদের প্রিয় বন্ধু বান্ধবী এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন দূরে থাকায় তাদের মধ্যে একটা অবসাদ কাজ করছে ।
লকডাউন শিথিল হতে সামাজিক দূরত্ব ও মাস্ক পরে পুনরায় শুরু হয়েছে মাঠে ক্রীড়া অনুশীলন।
ভারত নিউজ ( জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - দীর্ঘ লকডাউনে মাঠ ছিল শুনশান কারণ খেলাধুলো ছিল বন্ধ। পূর্ব মেদিনীপুর নেট বল অ্যাসোসিয়েশন ছেলেমেয়েদের খেলাধুলোর প্রশিক্ষণ দেয়। বন্ধ থাকায় একদিকে যেমন ছেলেমেয়েরা বাড়িতে অস্থির হয়ে উঠেছিল অন্যদিকে তাদের ধারাবাহিক প্রশিক্ষণে ছেদ পড়েছিল অবশেষে লকডাউন কিছুটা শিথিল হতে আবার ছোট বড় ছেলে মেয়েরা দেখা দিয়েছে সবুজ ঘাসের মাঠে তবে প্রশিক্ষকরা সতর্কতা অবলম্বন করেছেন কারণ এই কয়েকমাসে পরিস্থিতি অনেক বদলে গেছে। প্রতিটি ছেলেমেয়ের মুখে মাস্ক
পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং মাঠের মধ্যে প্রত্যেকের সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছে। অ্যাসোসিয়েশনের ক্রীড়া শিক্ষকদের মতে আজকের ছাত্র সমাজ মোবাইলে গেম খেলায় মগ্ন তাই চারিদিকে সবুজ মাঠ শুনশান। ছেলে-মেয়েদের মোবাইল থেকে মাঠমুখী করা এবং সুস্বাস্থ্য গড়ে তোলা আমাদের লক্ষ্য কিন্তু হঠাৎ ছেদ পড়েছিল মহামারী ও লকডাউনে তাই একটু শিথিল হওয়াতে আমরা পুনরায় প্রশিক্ষণ শুরু করেছি সামাজিক দূরত্ব ও অন্যান্য নিয়ম কানুন মেনে। প্রশিক্ষণ করানোয় তাদের বাড়িতে থাকার অবসাদ কাটবে, মিলিত হওয়ার সুযোগ পাবে এবং সুস্বাস্থ্য গড়ে উঠবে। তমলুক লাগোয়া শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারক, চাঠরাসহ বিভিন্ন গ্রামের ছেলেমেয়েদের তারা প্রশিক্ষণ দিয়ে থাকে ।
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
ট্রাক্টর চালাতে গিয়ে মাটির নিচে থেকে মরচে পড়া সিঙ্গেল ব্যারেল গান উদ্ধার লালগড়ে ।
ভারত নিউজ (জেলার পাতা), ঝাড়গ্রাম- বুধবার সকাল ৮.৩০ নাগাদ লালগড় থানার শ্যামসুন্দরপুর গ্রামে মিথুন বেজ (২৫) নামে এক ব্যক্তি কাঁশবতী নদীর পাশের পাপোটপুরে তার জমি বেঁধে যাচ্ছিলেন। ট্র্যাক্টরের রটারের ফলকটি একটি ধাতব জিনিসে ধাক্কা লাগে। তিনি খোঁড়াখুঁড়ি করে বাট ছাড়াই একটি মরচে পড়া সিঙ্গল ব্যারেল গান পেয়েছেন। জানা গেছে যে প্রায় পনেরো বছর গ্রামে ওই জায়গা দিয়ে পথ চলে গিয়েছে । ধারণা করা হচ্ছে কিছু দুষ্কৃতী বহু আগেই উক্ত আগুনের অস্ত্র গোপন করে রেখেছিল। তা উদ্ধার করে লালগড় থানার পুলিশ । তদন্ত শুরু করেছে আরো কোথাও এ ধরনের কোনো লুকোনো অস্ত্র আছে কী না তা খতিয়ে দেখছে লালগড় থানা। এটা কোন দুষ্কৃতী দলের লুকানো অস্ত্র হতে পারে অথবা পশ্চিমবাংলার কয়েকটি জেলায় বিস্তীর্ণ গ্রামে একসময় রাজনৈতিক সংঘর্ষ লেগে থাকত সেসময় পুলিশের তল্লাশি থেকে বাঁচার জন্য অনেক অস্ত্র মাটির তলায় লুকিয়ে রাখা হতো আবার জঙ্গলমহল, লালগড় একসময় মাওবাদীদের বিচরণক্ষেত্র ছিল যদিও মাওবাদীরা এই ধরনের অস্ত্র ব্যবহার করত বলে জানা নেই তবে সেই সময় মাওবাদীদের রোখার জন্য জঙ্গলমহলে অনেক হার্মাদ ক্যাম্প হয়েছিল তারা বাইরে থেকে অস্ত্র আমদানি করতো আবার কিছু দেশীয় অস্ত্র নিজেরাই কারখানায় তৈরি করতো সেই অস্ত্রও হতে পারে। পুলিশ তদন্ত করলে সঠিকটা জানা যেতে পারে ।
দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে আজ তমলুক থানায় ডেপুটেশন ।
ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - গতকাল বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে আজ তমলুক থানায় ডেপুটেশন দেওয়া হল। উল্লেখ্য, দিলীপ ঘোষ বর্তমানে বিধাননগরের ভাড়া বাড়ি ছেড়ে নিউটাউনে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। গতকাল তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে আক্রান্ত হয়েছিলেন।এর প্রতিবাদ গতকাল ও আজ রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর দলের কর্মী ও সমর্থকরা বিক্ষোভ দেখায় ।
এক পরিবারের পাঁচ জনের মাথায় কোপ মারে দুষ্কৃতিকারীরা ।
ভারত নিউজ (জেলার পাতা), বনগাঁ - এক পরিবারের পাঁচ জনের মাথায় কোপ মারে দুষ্কৃতিকারীরা । এদের অপরাধ, এদের জমি জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় বাধা দিয়েছেন এরা। আর তাই এই ভয়ানক ভাবে আক্রান্ত হতে হল এদের। এই মুহূর্তে এই পরিবারের অপর সদস্য গোপাল মণ্ডল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।
দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...
-
ভারত নিউজ - পাঁশকুড়ায় বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী সুবোধ চন্দ্র হাজরার জীবনাবসান হল । তিনি হাজরা জুয়েলার্সের প্রতিষ্ঠাতা । আজ রাত দুটোয় কলকা...