ভারত নিউজ , কোলাঘাট - পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের পরমানন্দপুর গ্রামে একজন করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে । সে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমের নার্সিং স্টাফ ছিল । গত কয়েকদিন সে বাড়িতেই ছিল। গতকাল তার রিপোর্ট আসে এবং সেই রিপোর্ট পজিটিভ । তাকে পাঁশকুড়ার বড়মা করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে । ব্যাঙ্গালোর থেকে মেল নার্সিং পড়ে আসার পর কলকাতার একটি নামি নার্সিংহোমে চাকরি করতো । বয়স বাইশ তেইশ এর কাছাকাছি। গতকাল তাকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বাড়ি গিয়ে পিপিই পোশাক পরিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন