ভারত নিউজ , পাঁশকুড়া - পাঁশকুড়া বনমালী কলেজ পশ্চিমবঙ্গের বৃহৎ কলেজগুলির অন্যতম । আজ থেকে প্রায় আঠেরো বছর আগে পাঁশকুড়া বনমালী কলেজে খোলা হয়েছিল মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি প্রভৃতি আধুনিক কোর্স, সেই সময় কলেজের অধ্যক্ষ ছিলেন ডঃ সুব্রত মন্ডল তিনি অনেকদিন অবসর নিয়েছেন । যে বায়োটেকনোলজি পড়তে ছেলে - মেয়েদের ব্যাঙ্গালোরে যেতে হয় পাঁশকুড়ার মতো একটি গ্রামীণ জায়গায় বায়োটেকনোলজি , মাইক্রোবায়োলজির মতো কোর্স খুলে দিয়ে কার্যত সকলকে তাক লাগিয়ে দিয়েছিল পাঁশকুড়া বনমালী কলেজ । সেই সময় পাঁশকুড়া কলেজে এই সমস্ত কোর্স খোলার পর অনেক হাসাহাসি হয়েছিল । তাদের বক্তব্য ছিল বনমালী কলেজের কি এমন পরিকাঠামো রয়েছে এই সমস্ত অত্যাধুনিক সাবজেক্ট খুলেছে । আশেপাশের অন্যান্য কলেজের অধ্যাপকরা হাসাহাসি করতো । এতগুলো খুলে দিয়েছে সামলাতে পারবে ? একান্ত সাক্ষাৎকারে সুব্রতবাবু সেদিন এই প্রতিবেদককে একটা কথাই বলেছিলেন অবসর নেওয়ার আগে করে দিয়ে যাচ্ছি যতটা পারি । আজ যখন বিশ্বজুড়ে কোভিড -19 নামক মহামারীতে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বেসামাল, বারবার একটা কথাই বলা হচ্ছে টেস্টিং, টেস্টিং এন্ড মোর টেস্টিং তখন বোঝা যাচ্ছে মাইক্রোবায়োলজি , বায়োটেকনোলজির গুরুত্ব । পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে আগামীদিনে জৈব আক্রমণ থেকে বাঁচার জন্য মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজি কোর্স , গবেষণার ওপরে গুরুত্ব দিতে হবে ও উন্নত গবেষণাগার গড়ে তুলতে হবে । চিকিৎসাব্যবস্হাকে উন্নত করে তোলার জন্য চিকিৎসক ও হাসপাতালের পাশাপাশি এই দুটি ক্ষেত্রকে উন্নত করে তুলতে হবে ৷ ওষুধ নির্মানের জন্যও এই দুটি বিষয়ের গুরুত্ব অপরিসীম । উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হলে সঠিক রোগ নির্ণয় ও রোগ পরীক্ষা , কিট তৈরি, উন্নত মানের ওষুধ তৈরি করতে হবে এবং এক্ষেত্রে সহায়তা করে মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজি । বর্তমানে পশ্চিমবঙ্গের কিছু কলেজে খোলা হয়েছে মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি যদিও সংখ্যাটা খুব বেশি নয় তবে কোর্স করার পাশাপাশি এই দুটি বিষয়ে গবেষণা এবং তার জন্য উন্নত মানের ল্যাবরেটরি গড়ে তুলতে হবে এবং ভালো শিক্ষক নিয়োগ করতে হবে। চিত্র - গুগুল ইমেজ ।
অনলাইন নিউজ,সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME, GOVT. OF INDIA ) , MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) . যোগাযোগ করুন এই হোয়াটস অ্যাপ নম্বরে - 85975 10299.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।
দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...
-
ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - গতকাল বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে আজ তমলুক থানায় ডেপুটেশন দেও...
-
ভারত নিউজ (জেলার পাতা), পশ্চিম মেদিনীপুর - সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনারোড কলেজে অনুষ্ঠিত হল ভার্চুয়াল সেমিনার। এই সেমিনারের আয়ো...
-
নন্দীগ্রামের মহেশপুর হইতে নিউটাউন (ইউনিটেক গেট ১) বাস পরিষেবা । ভায়া- তেখালি, হেঁড়িয়া, নন্দকুমার, মেছেদা, সাঁতরাগাছি, ধর্মতলা, শিয়ালদহ ...
-
ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - পাঁশকুড়া শহরে আজ অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। পাঁশকুড়া সাহিত্য সংস্কৃতি মঞ্চ এর আয়োজন করে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন