অনলাইন নিউজ,সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME, GOVT. OF INDIA ) , MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) . যোগাযোগ করুন এই হোয়াটস অ্যাপ নম্বরে - 85975 10299.
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
পাঁশকুড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মরণসভা অনুষ্ঠিত হল ।
ভারত নিউজ ,পাঁশকুড়া – পাঁশকুড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মরণসভা অনুষ্ঠিত হল আজ । পাঁশকুড়া পুরাতন বাজারে ইন্দিরা ভবনে প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রনব মুখার্জির স্মরন সভায় উপস্থিত ছিলেন ব্লক কংগ্ৰেসের সভাপতি বাদল পতি এবং সেক ইব্রাহিম আলি, রাম সামন্ত, তরুন সামন্তসহ অন্যান্য পৌর ও ব্লক নেতৃত্ব। স্মরন সভায় বলা হয় প্রনব মুখার্জির চিন্তাধারা ও আদর্শ রাজ্যে তথা সারা দেশে প্রচারের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতা ও দেশের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে পারলে এই স্মরণসভা সার্থক হবে । পাঁশকুড়া পৌরসভার প্রাক্তন পৌরপিতা ও বিশিষ্ট সমাজসেবী কল্যাণ রায় বলেন পাঁশকুড়ার সঙ্গে প্রণববাবুর এক সময় ঘনিষ্ঠ যোগাযোগ ছিল । যখন বাংলা কংগ্রেসে ছিলেন সেসময় তিনি পাঁশকুড়ায় একাধিকবার এসেছিলেন এবং বাংলা কংগ্রেসের অফিসে থেকেছিলেন । পরবর্তীকালে বাংলা কংগ্রেস থেকে কংগ্রেসে যোগ দেন । তিনি প্রথম জীবনে হাওড়ার আমতার একটি স্কুলে শিক্ষকতা করতেন সেখান থেকে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।
দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...
-
ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - গতকাল বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে আজ তমলুক থানায় ডেপুটেশন দেও...
-
ভারত নিউজ (জেলার পাতা), পশ্চিম মেদিনীপুর - সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনারোড কলেজে অনুষ্ঠিত হল ভার্চুয়াল সেমিনার। এই সেমিনারের আয়ো...
-
নন্দীগ্রামের মহেশপুর হইতে নিউটাউন (ইউনিটেক গেট ১) বাস পরিষেবা । ভায়া- তেখালি, হেঁড়িয়া, নন্দকুমার, মেছেদা, সাঁতরাগাছি, ধর্মতলা, শিয়ালদহ ...
-
ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - পাঁশকুড়া শহরে আজ অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। পাঁশকুড়া সাহিত্য সংস্কৃতি মঞ্চ এর আয়োজন করে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন