অনলাইন নিউজ,সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME, GOVT. OF INDIA ) , MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) . যোগাযোগ করুন এই হোয়াটস অ্যাপ নম্বরে - 85975 10299.
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
নিষেধাজ্ঞা উঠে গেলেও খুলছেনা জকপুরের মনসা মন্দির ।
ভারত নিউজ (জেলার পাতা), পশ্চিম মেদিনীপুর- পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীনের অর্ন্তগত জকপুরের মনসা মন্দির খুবই প্রসিদ্ধ। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অঞ্চল জুড়ে এই মন্দিরের প্রসার রয়েছে। আপাতত মন্দির খোলার উপরে সরকারি নিষেধাজ্ঞা নেই কিন্তু জনস্বার্থে মন্দির কর্তৃপক্ষ আপাতত মন্দির জনসাধারণের জন্য বন্ধ রাখছে তার কারণ শনি ও মঙ্গলবার বিপুল লোকের সমাগম হয় ফলে সামাজিক দূরত্ব ব্যাহত হতে পারে। তাছাড়া, একটা বড় অংশের মানুষ খড়গপুর লোকাল ট্রেনে এসে থাকে। লোকাল ট্রেন এই মুহূর্তে বন্ধ ফলে মানুষের আসতেও সমস্যা হবে। তাছাড়া, এখানে ভক্তরা পুরোহিতের মাধ্যমে নয় নিজেরাই পুজো করে তাতে গা ঘেঁসাঘেসি করে দাঁড়াতে হতে পারে এবং যে বেদীর সামনে দাঁড়িয়ে পুজো করে সেই বেদীতে সকলেই হাত লাগাবে ফলে সংক্রমনের একটা সম্ভাবনা থেকে যায় যদিও এই মন্দিরের উপরে এলাকার বহু মানুষের জীবিকা ও অর্থনীতি নির্ভর করে। মন্দির সংলগ্ন বহু মানুষের দোকান রয়েছে, খাদ্যের স্টল রয়েছে তাছাড়া টোটো, ভ্যান চালক তো রয়েইছে কিন্তু এই মুহূর্তে তার থেকেও বড় মানুষের নিরাপত্তা তাই কোন রকম ঝুঁকি না নিয়ে মন্দির কর্তৃপক্ষ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মূলতঃ, মন্দির সংলগ্ন মইশা ও গোটগেড়িয়া গ্রামের বাসিন্দারা এই মন্দিরের দেখাশোনা করে থাকেন ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।
দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...
-
বিশ্ব আদিবাসী দিবস উদযাপন কমিটির আবেদনে, বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামের কোলাবনী পিয়ারডোবাতে ৫০ টি ক্লাবকে ক্রীড়া সরঞ্জাম প্রদান ও ১০ টি লোক...
-
ভারত নিউজ - পাঁশকুড়ায় বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী সুবোধ চন্দ্র হাজরার জীবনাবসান হল । তিনি হাজরা জুয়েলার্সের প্রতিষ্ঠাতা । আজ রাত দুটোয় কলকা...
-
ভারত নিউজ - রাজ্যে মহামারী ও লকডাউন চলছে। তারই মাঝে মাধ্যমিকের খাতা দেখার সাথে যুক্ত পরীক্ষকদের খাতা ও নম্বর শীট জমা দেওয়ার নির্দেশ দেওয়...
-
ভারত নিউজ, পশ্চিম মেদিনীপুরের - পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকে ১০ই আগস্ট ১৯৮৪ সালে আজকের দিনে কমরেড জামসেদ আলি শহীদ হয়েছিলেন। প্রত্য...
-
ভারত নিউজ - যারা বাইরে ছিলেন বাড়ি ফিরেছেন তারা নিজেরাই দায়িত্ব সহকারে সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন । তাদের মধ্যে অনেকে ভাবছেন তাদের টেস্...
-
ভারত নিউজ, পাঁশকুড়া, পূর্বমেদিনীপুর - কিডনি আক্রান্ত যুবক ও তার অসহায় পরিবারের পাশে দাঁড়ালো বিজেপি নেতা সায়ন্তন বসু। পাঁশকুড়ার তিন নম্ব...
-
ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - পূর্ব মেদিনীপুরে আরো বাড়লো কনটেইনমেন্ট জোনের সংখ্যা। পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দ্বারা আগের বিজ্ঞ...
-
ভারত নিউজ, নয়াগ্রাম, ঝাড়গ্রাম - একশো দিনের কাজ বা এম জি এন আর ই জি এ প্রকল্পে বৃক্ষের চারা রোপন করা হলো ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে। উল্লে...
-
পাঁশকুড়া স্টেশন বাজার সংলগ্ন ময়দানে ডেঙ্গু সচেতনতা পালিত হল । একটি ট্যাবলো সহকারে শোভাযাত্রা পাঁশকুড়া স্টেশন বাজার পরিক্রমা করে । ডেঙ্গূ ...
-
বিহার বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু । একটা সময় বিহার নির্বাচন মানেই ছিল আতঙ্কের নির্বাচন , খুন ,জখম ,সন্ত্রাস, ছাপ্পা রিগিং এর প্রহ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন