অনলাইন নিউজ,সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME, GOVT. OF INDIA ) , MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) . যোগাযোগ করুন এই হোয়াটস অ্যাপ নম্বরে - 85975 10299.
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
আজ শহীদ ভগৎ সিং এর জন্মদিন ।
আজ শহীদ ভগৎ সিং এর জন্মদিন। তিনি হিন্দুস্থান সোশালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা HSRA এর সদস্য ছিলেন । এই সংগঠনের অন্যতম সদস্য ছিলেন চন্দ্রশেখর আজাদ ,রামপ্রসাদ বিসমিল, বটুকেশ্বর দত্ত প্রমূখ । তাঁরা স্বাধীন এবং সমাজতান্ত্রিক ভারত গঠনের স্বপ্ন দেখতেন কারণ তাঁরা মনে করতেন সমাজতন্ত্র প্রতিষ্ঠা না হলে স্বাধীনতা অর্থহীন ।এই কারণে তাঁরা তাদের সংগঠনের নামের সঙ্গে সোশালিস্ট শব্দটি যোগ করেছিলেন ।কাকোরি ট্রেন ডাকাতিতে যুক্ত ছিল এই সংগঠন ।লাহোরে কেন্দ্রীয় আইনসভায় বোমা ফাটিয়ে বিপ্লবী ইশতেহার ছড়িয়ে দিয়েছিল ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। তাঁরা মনে করতেন অচেতন ব্রিটিশ সরকারের কান পর্যন্ত কোন বার্তা পৌঁছে দিতে গেলে ব্যতিক্রমী কিছু করতে হবে ।এই কারণে তাঁরা লাহোরে কেন্দ্রীয় আইন সভায় দুটি বোমা ফাটান কিন্তু তাঁদের উদ্দেশ্য ছিল কাউকে হতাহত না করা শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করে বার্তা পৌঁছে দেওয়া এই কারণে যেখানে মানুষ ছিলনা সেখানে দুটি বোমা ফাটিয়ে বিপ্লবী ইশতেহার ছড়িয়ে দেন । জেলে ভারতীয় বন্দীদের ব্রিটিশ বন্দীদের সমান অধিকার দেওয়ার জন্য ভগৎ সিং, যতীন দাস অনশন শুরু করেন । দীর্ঘ দিন অনশন করে যতীন দাস প্রাণত্যাগ করেন । সাইমন কমিশন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে প্রাণ হারান লালা লাজপত রায়। এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত স্যান্ডার্সকে হত্যা করেন ভগৎ সিং । ভগৎ সিং ,শুকদেব , রাজগুরুর ফাঁসি হয়েছিল । জেলে যে কুঠরিতে ভগৎ সিংকে রাখা হয়েছিল সেটা কোন মানুষের থাকার অযোগ্য। স্বাধীনতা এমনি এমনি আসেনি । অনেক আত্মত্যাগের মধ্যে দিয়ে এসেছিল ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।
দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...
-
ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - গতকাল বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে আজ তমলুক থানায় ডেপুটেশন দেও...
-
ভারত নিউজ (জেলার পাতা), পশ্চিম মেদিনীপুর - সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনারোড কলেজে অনুষ্ঠিত হল ভার্চুয়াল সেমিনার। এই সেমিনারের আয়ো...
-
নন্দীগ্রামের মহেশপুর হইতে নিউটাউন (ইউনিটেক গেট ১) বাস পরিষেবা । ভায়া- তেখালি, হেঁড়িয়া, নন্দকুমার, মেছেদা, সাঁতরাগাছি, ধর্মতলা, শিয়ালদহ ...
-
ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - পাঁশকুড়া শহরে আজ অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। পাঁশকুড়া সাহিত্য সংস্কৃতি মঞ্চ এর আয়োজন করে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন