অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ পূর্ব মেদিনীপুরের খেজুরি এক ও দুই নম্বর ব্লকে বিভিন্ন সাহায্যমূলক কর্মসূচি নেওয়া হয় । মূলত আমফান অধ্যুষিত এলাকায় সাহায্য করার জন্য খেজুরির এই দুটি ব্লককে বেছে নেওয়া হয়েছিল কারণ আমফান ঝড়ে খেজুরি মর্মান্তিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল । খেজুরি দুই নম্বর ব্লকের খেজুরি এবং এক নম্বর ব্লকের বাঁশগোড়াতে ৫০ জন করে দুই জায়গায় ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী এবং চকলেট ,হরলিক্স ,বিস্কুট প্রভৃতি শিশু খাদ্য তুলে দেওয়া হয় ।এছাড়া ,খেজুরির কৃষ্ণনগরে একটি অনাথ আশ্রমের অনাথ শিশুদের আজ দুপুরে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয় সংগঠনের পক্ষ থেকে ।সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। শিক্ষক রত্নদ্বীপ সামন্তর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় । উল্লেখ্য ,সংগঠনের পক্ষ থেকে এর আগে সুন্দরবনের আমফান অধ্যুষিত গ্রামেও সরাসরি গ্রামবাসীদের হাতে সাহায্য পৌঁছে দেওয়া হয়েছিল । সংগঠনের পক্ষ থেকে জানানো হয় লকডাউনের শুরু থেকে আমাদের সংগঠনের শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ের গন্ডি থেকে বেরিয়ে এসে প্রতিকূল পরিস্থিতিতে মানুষের পাশে থেকেছে এবং সামর্থ্যমতো সহযোগিতা করেছে ।একই সাথে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে ভার্চুয়াল মাধ্যমে ক্রমাগত অনলাইন পাঠদান চালিয়ে গিয়েছে ।
অনলাইন নিউজ,সত্য ঘটনা দেশবাসীকে তুলে ধরে। রেজিস্ট্রেশন নম্বর - WB12D0006173 ( MSME, GOVT. OF INDIA ) , MEMBER OF ALL INDIA MEDIA ASSOCIATION ( মেম্বারশিপ নম্বর - 39567 ) . যোগাযোগ করুন এই হোয়াটস অ্যাপ নম্বরে - 85975 10299.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
রেমডেসিভির কালোবাজারি , গ্রেফতার কয়েকজন , উদ্ধার রেমডেসিভির ।
দেশে ভয়াবহ মহামারীর সাথে সাথেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর মদতে সৃষ্টি হয়েছে রেমডেসিভির কালোবাজারি । কালোবাজারে বিক্রি হচ্ছে অ্যান্টি-ভাইরা...
-
বিশ্ব আদিবাসী দিবস উদযাপন কমিটির আবেদনে, বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামের কোলাবনী পিয়ারডোবাতে ৫০ টি ক্লাবকে ক্রীড়া সরঞ্জাম প্রদান ও ১০ টি লোক...
-
ভারত নিউজ - পাঁশকুড়ায় বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী সুবোধ চন্দ্র হাজরার জীবনাবসান হল । তিনি হাজরা জুয়েলার্সের প্রতিষ্ঠাতা । আজ রাত দুটোয় কলকা...
-
ভারত নিউজ - রাজ্যে মহামারী ও লকডাউন চলছে। তারই মাঝে মাধ্যমিকের খাতা দেখার সাথে যুক্ত পরীক্ষকদের খাতা ও নম্বর শীট জমা দেওয়ার নির্দেশ দেওয়...
-
ভারত নিউজ, পশ্চিম মেদিনীপুরের - পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকে ১০ই আগস্ট ১৯৮৪ সালে আজকের দিনে কমরেড জামসেদ আলি শহীদ হয়েছিলেন। প্রত্য...
-
ভারত নিউজ - যারা বাইরে ছিলেন বাড়ি ফিরেছেন তারা নিজেরাই দায়িত্ব সহকারে সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন । তাদের মধ্যে অনেকে ভাবছেন তাদের টেস্...
-
ভারত নিউজ, পাঁশকুড়া, পূর্বমেদিনীপুর - কিডনি আক্রান্ত যুবক ও তার অসহায় পরিবারের পাশে দাঁড়ালো বিজেপি নেতা সায়ন্তন বসু। পাঁশকুড়ার তিন নম্ব...
-
ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর - পূর্ব মেদিনীপুরে আরো বাড়লো কনটেইনমেন্ট জোনের সংখ্যা। পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দ্বারা আগের বিজ্ঞ...
-
ভারত নিউজ, নয়াগ্রাম, ঝাড়গ্রাম - একশো দিনের কাজ বা এম জি এন আর ই জি এ প্রকল্পে বৃক্ষের চারা রোপন করা হলো ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে। উল্লে...
-
পাঁশকুড়া স্টেশন বাজার সংলগ্ন ময়দানে ডেঙ্গু সচেতনতা পালিত হল । একটি ট্যাবলো সহকারে শোভাযাত্রা পাঁশকুড়া স্টেশন বাজার পরিক্রমা করে । ডেঙ্গূ ...
-
বিহার বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু । একটা সময় বিহার নির্বাচন মানেই ছিল আতঙ্কের নির্বাচন , খুন ,জখম ,সন্ত্রাস, ছাপ্পা রিগিং এর প্রহ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন