ভারত নিউজ , তমলুক - পূর্ব মেদিনীপুরের রামতারকের নেটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৫০ টি পরিবারের হাতে আজ নগদ ৫০১ টাকা তুলে দেওয়া হয় । এই সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন পূর্ব মেদিনীপুর নেটবল অ্যাসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক সৌভিক কর, সভাপতি বীরেন জানা, ক্রীড়া শিক্ষক সুমন বৈদ্য , সুদীপ প্রামানিক, নন্দ কর, গোবিন্দ কর ও অন্যান্য সদস্যরা। সংস্থার পক্ষ থেকে এর আগে একাধিকবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছিল ৷ এবারে, সংস্থা নগদ সাহায্যের সিদ্ধান্ত নেয় কারণ খাদ্যসামগ্রীর বাইরেও মানুষের বিভিন্ন প্রয়োজন থাকে যারজন্য নগদ অর্থের দরকার হয় বিশেষত সকলেরই কমবেশি প্রয়োজন ওষুধ এই কারণে নগদ কিছু সাহায্য করতে পারলে তারা উপকৃত হবে । এমনিতেই কাজ বন্ধ থাকায় দুঃস্থ মানুষদের হাতে নগদ অর্থের যোগান নেই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন